জবির ছাত্রলীগ নেতা সেলিমকে বহিষ্কার

৩০ জুলাই ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
জবি ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে

জবি ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম রানাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বহিষ্কার করা হলো।

সেলিম মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জবি শাখার নেতাকর্মীরা জানান, সেলিম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের কর্মী। শুক্রবার আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে সংঘর্ষে লিপ্ত হন তিনি। ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬