প্রায় ৭ মাস পর কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৩ জুলাই ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM

© লোগো

৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতির ১০টি পদ বাড়ানো হয়েছে। তবে সহ-সভাপতি পদ বাড়লেও কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়। এদিকে, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ৭ মাস পূর্ণ হবে আগামী ২০ জুলাই। তার আগে আজ এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি দেখতে এখানে ক্লিক করুন

এবারের কমিটিতে অন্যান্য পদের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদকের পদ।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence