যুবদল নেতা শাহীনের মুক্তি দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৬ জুন ২০২৩, ১১:৫২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
যুবদল নেতার মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

যুবদল নেতার মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বর্তমান আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে রাজধানীর নয়াপল্টনে বিকেল ৪টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানা হয়ে পুনরায় নয়াপল্টনে দলীয় অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: নম্বর প্রদানে অনিয়মের অভিযোগে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন।

এছাড়া বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সহ-সভাপতি মো. শামিম হোসেন ও তানিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত, সুমন সর্দার প্রমুখ।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬