ছাত্রলীগ সম্পাদক ইনানকে ভ্রাম্যমাণ আদালতের সতর্কতা

১১ জুন ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
বরিশালে নির্ধারিত সময়ের পর মিছিল বের করে ছাত্রলীগ

বরিশালে নির্ধারিত সময়ের পর মিছিল বের করে ছাত্রলীগ © সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের নির্ধারিত সময় পার হলেও মিছিল করায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। এদিন ছিল সিটি নির্বাচনের প্রচারের শেষ দিন।

আচরণবিধি অনুযায়ী, রাত ৮টার পর মিছিল-সমাবেশ নিষেধ। কিন্তু ইনান হাজারখানেক নেতাকর্মী নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে মিছিল বের করেন নির্ধারিত সময়ের পর। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার ভ্রাম্যমাণ আদালত মিছিল বন্ধ করতে বলেন।

স্থানীয় নেতাকর্মীরা এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তবে আদালত তাদের বলেন, মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হবে। সে জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে ইনানের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর মিছিলটি শ্লোগান বন্ধ করে নীরবে কেন্দ্রীয় কারাগারের দিকে চলে যায়। সেখান থেকে মিছিলটি আবার সদর রোডের দিকে আসে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, প্রচার শেষে হেঁটে নির্বাচনী কার্যালয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসন নির্বাচনী নিময়শৃঙ্খলা সম্পর্কে অবগত করায় ধন্যবাদ জানিয়েছি। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, দুটি ভ্রাম্যমাণ আদালত ছিলেন সদর রোডে। নৌকার পক্ষে যারা মিছিল করছিলেন তাদের সতর্ক করা হয়েছে।

আগামীকাল সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। নৌকা প্রতীকের মেয়র র্প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে প্রচার চালাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশালে রয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬