ঢাবির হলগুলোতে ছাত্রদলের আংশিক কমিটি বড় হলো, নতুন নেতা ১২৬

০৫ জুন ২০২৩, ১১:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ১২ টি আবাসিক হলে আংশিক বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত এ ১২ কমিটিতে মোট নেতার সংখ্যা ১২৬ জন।

সোমবার (৫ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। 

১২ টি হল হলো- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ. এফ. রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হক হল, অমর একুশে হল শাখা ছাত্রদলের আংশিক বর্ধিত কমিটি প্রকাশ করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ট্যাগ: ছাত্রদল
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬