ডিবি পরিচয়ে ছাত্রদল নেতা শামীমকে তুলে নেওয়ার অভিযোগ

২৪ মে ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম © সংগৃহীত

ডিবি পরিচয়ে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এমন দাবি করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ডিবি পুলিশ পরিচয়ে মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে। পুলিশ প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করছে।

তিনি বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন, মামলা, হামলা, গ্রেপ্তার ও গ্রেপ্তারের পর স্বীকার না করা অমানুষিক ঘৃণ্য আচরণ। ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আগলে রাখতে র‍্যাব, পুলিশ ও আওয়ামী সশস্ত্র ক্যাডারদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপির এ নেতা বলেন, বিরোধী নেতাকর্মীসহ মানুষ গুম-অপহরণসহ লাশ হওয়ার চিন্তায় আতংকিত অবস্থায় দিন অতিবাহিত করছে। শামীম সরকার গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন দাবি করে রিজভী বলেন, অবিলম্বে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে হবে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬