নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

১৭ মে ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্র লীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা এসময় সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালুর জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান। এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬