দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

০১ মে ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ছাত্রলীগ কর্মীদের আনন্দ মিছিল

ছাত্রলীগ কর্মীদের আনন্দ মিছিল © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, দুমকী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। 

সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওদের(দুমকি উপজেলা ছাত্রলীগের) সাংগঠনিক গতিশীলতা খুবই দুর্বল। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আরো পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ৫ নারী শিক্ষার্থী

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ বলেন, অত্র উপজেলার শাখার ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী একাধিক অভিযোগ থাকায় এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 

এদিকে, সাংগঠনিক কার্যক্রম স্থগিতের এ নির্দেশকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে পদপ্রত্যাশীরা। সোমবার(০১মে) বেলা ১১টায় উপজেলার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী মোঃ মাইনুল হোসেন সাচ্চু মৃধা'র নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। 

এছাড়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স ও গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব মৃধা'র নেতৃত্বে একই দিন বিকেল ৫টার দিকে আরেকটি মিছিল উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 

গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬