গ্রিনমেট্রিক র‍্যাংকিং

পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্যালয়, আটটিই প্রাইভেট

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ AM
৯ বিশ্ববিদ্যালয়ের লোগো

৯ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। টানা দ্বিতীয়বারের মতো দেশের প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। ৮২৭২.৫ স্কোর নিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে আইইউবিএটির অবস্থান ১৯৭তম। ৮২৫০ স্কোর নিয়ে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ২০৪তম।

২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‍্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করা হয়। আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউআই গ্রিনমেট্রিকের ১৭তম আসরে ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এটি ইউআই গ্রিনমেট্রিকের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮২৭২.৫ স্কোর নিয়ে দেশের প্রথম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ১৯৭তম অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ৮২৫০ স্কোর নিয়ে দেশের দ্বিতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২০৪তম। ৭৩২২.৫ স্কোর নিয়ে দেশের তৃতীয় ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৪১২তম। এরপর ৭০৪৫ স্কোর নিয়ে চতুর্থ ও বিশ্বে ৪৯২তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

এছাড়াও ৬৪০৭.৫ স্কোর নিয়ে পঞ্চম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বিশ্ব র‍্যাংকিংয়ে এর অবস্থান ৭১৩তম। ৪৩৪২.৫ স্কোর নিয়ে ষষ্ঠ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্বে এর অবস্থান ১৩৯৪তম। ৩৮০০ স্কোর নিয়ে সপ্তম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫৩৩তম। ৩৬৪৫ স্কোর নিয়ে অষ্টম উত্তরা ইউনিভার্সিটি। বিশ্বে এর অবস্থান ১৫৭৮তম। আর ২৬৮৭.৫ স্কোর নিয়ে দেশের নবম খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৭৮৭তম।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নের নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়ন করাই এই র‍্যাংকিংয়ের অন্যতম লক্ষ্য। এবারের মূল্যায়নে সাতটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে। এগুলো হলো—অবকাঠামো ও পরিবেশ, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালায়ন।

আইইউবিএটির বিশ্ব র‍্যাংকিং ১৯৭। দেশীয় র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ১ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে অবস্থান ১১৩। বিশ্ববিদ্যালয়টির মোট স্কোর ৮২৭২.৫। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৬৮৫ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তন সূচকে ১৭২৫, বর্জ্য ব্যবস্থাপনায় ১২৭৫ এবং পানি ব্যবস্থাপনায় ৮২৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে পেয়েছে ১৪৮৭.৫ পয়েন্ট। শিক্ষা ও গবেষণায় ১২০০ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে সূচকে ১০৭৫ পয়েন্ট পেয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশ্ব র‍্যাংকিং ২০৪। দেশীয় র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ১১৮। এর মোট স্কোর ৮২৫০। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৭৫০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ১৭০০, বর্জ্য ব্যবস্থাপনায় ১২০০ এবং পানি ব্যবস্থাপনায় ১০০০ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে পেয়েছে ১৪৫০ পয়েন্ট। শিক্ষা ও গবেষণায় ১১৫০ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ১০০০ পয়েন্ট পেয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক র‍্যাংকিং ৪১২। দেশীয় র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৩ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ২৩৭। বিশ্ববিদ্যালয়টি মোট ৭৩২২.৫ স্কোর অর্জন করেছে। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৬৬০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ১৫০০, বর্জ্য ব্যবস্থাপনায় ১২৭৫ এবং পানি ব্যবস্থাপনায় ৭৭৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ১১৫০, শিক্ষা ও গবেষণায় ১১২৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৮৩৭.৫ পয়েন্ট পেয়েছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিশ্ব র‍্যাংকিং ৪৯২। দেশীয় র‍্যাংকিংয়ে এর অবস্থান ৪ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ২৮৩। বিশ্ববিদ্যালয়টির মোট স্কোর ৭০৪৫। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৫৩৫ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ১৪৫০, বর্জ্য ব্যবস্থাপনায় ৮২৫ এবং পানি ব্যবস্থাপনায় ৯২৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ১৩৮৭.৫, শিক্ষা ও গবেষণায় ১১০০ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৮২২.৫ পয়েন্ট পেয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিশ্ব র‍্যাংকিং ৭১৩। দেশীয় র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ৪২৪। এর মোট স্কোর ৬৪০৭.৫। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৬৩৫ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ১৪৫০, বর্জ্য ব্যবস্থাপনায় ৫৭৫ এবং পানি ব্যবস্থাপনায় ৫৬০ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ১৩২৫, শিক্ষা ও গবেষণায় ৯৫০ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৯১২.৫ পয়েন্ট পেয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বিশ্ব র‍্যাংকিং ১৩৯৪। দেশীয় র‍্যাংকিংয়ে এর অবস্থান ৬ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ৮৫৩। বিশ্ববিদ্যালয়টির মোট স্কোর ৪৩৪২.৫। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৩২০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ১০৫০, বর্জ্য ব্যবস্থাপনায় ৪৭৫ এবং পানি ব্যবস্থাপনায় ৪০০ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ৮৩৫, শিক্ষা ও গবেষণায় ৫২৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৭৩৭.৫ পয়েন্ট পেয়েছে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিশ্ব র‍্যাংকিং ১৫৩৩। দেশীয় র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ৯৪৭। প্রতিষ্ঠানটির মোট স্কোর ৩৮০০। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ১৫০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ৯৪০, বর্জ্য ব্যবস্থাপনায় ৪০০ এবং পানি ব্যবস্থাপনায় ৪১০ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ৭১২.৫, শিক্ষা ও গবেষণায় ৬৭৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৫১২.৫ পয়েন্ট পেয়েছে।

উত্তরা ইউনিভার্সিটির বিশ্ব র‍্যাংকিং ১৫৭৮। দেশীয় র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ৯৭৭। বিশ্ববিদ্যালয়টি মোট ৩৬৪৫ স্কোর অর্জন করেছে। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৩৫০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ৮৮৫, বর্জ্য ব্যবস্থাপনায় ২৫০ এবং পানি ব্যবস্থাপনায় ৫২৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ৭১০, শিক্ষা ও গবেষণায় ৩২৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ৬০০ পয়েন্ট পেয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাংকিং ১৭৮৭। দেশীয় র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৯ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ১১১০। বিশ্ববিদ্যালয়টির মোট স্কোর ২৬৮৭.৫। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৪৫০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ৪৫৫, বর্জ্য ব্যবস্থাপনায় ৩০০ এবং পানি ব্যবস্থাপনায় ১৪৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ৮১২.৫, শিক্ষা ও গবেষণায় ৩৮৭.৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ১৩৭.৫ পয়েন্ট পেয়েছে।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬