রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে কোপালেন ছাত্রলীগ

০৬ এপ্রিল ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুই নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, হামলায় সংগঠনের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সহ-দপ্তর সম্পাদক আনোয়ার আহত হয়েছেন। এর মধ্যে মারাত্মকভাবে আহত বিন্দুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু হোরায়রা জানান, তারা সন্ধ্যায় নিকুঞ্জের ৫ নম্বর রোডে একটি কম্পিউটার সেন্টারে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিটি তৈরি করছিলেন। এসময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের তিনজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে ছাত্রলীগের একটি অংশ বিন্দু ও আনোয়ারকে উপর্যপুরি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আরেকটি অংশ তার ওপর হামলা করে। 

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬