রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন

০৬ মার্চ ২০২৩, ০৭:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাবৃত্তি, কোটা ও চাকরির ক্ষেত্রে ‘বৈষম্যের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) জেলা শাখা।

এ কর্মসূচি সভাপতিত্ব করেন জেলা পিসিসিপির সভাপতি মো. হাবীব আজম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব। বিশেষ অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর কবির। আরও উপস্থিত ছিলেন পিসিএনপির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহসভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী নেতা মো. কামাল উদ্দিন, পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার আহবায়ক মো. শহিদুল ইসলাম, সদস্যসচিব রাজু আহম্মেদ প্রমুখ। 

আরও পড়ুন: এতিমখানার ভবন থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এ সময় পার্বত্য অঞ্চলকে অনগ্রসর অঞ্চল হিসেবে উল্লেখ করে বক্তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে, চাকরি, উচ্চশিক্ষা বৃত্তি, ব্যবসা-বাণিজ্যে নানা রকম কোটা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। তবে একই এলাকায় বসবাস করে এমন নৃগোষ্ঠীর লোকজনকে এসব ক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন বক্তারা। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬