এতিমখানার ভবন থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

০৬ মার্চ ২০২৩, ০৬:৫৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এতিমখানার ভবন থেকে মো. আতিক হোসেন (১৭) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিয়া এতিমখানায় (মাদরাসা) এ ঘটনা ঘটেছে। নিহত ওই ছাত্র মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর মোল্লাগ্রাম এলাকার মৃত অলি উল্লাহর ছেলে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এতিমখানার সহকারী সুপার মো. নুরুল আমিন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শরীর খারাপ লাগছে জানিয়ে আতিক ছুটি নিয়েছিল। পরে সে এতিমখানার আবাসিক ভবনের দোতলায় নিজ কক্ষে যাওয়ার সময় সহপাঠীদের আধঘণ্টা পর খালার বাড়ি যাওয়ার জন্য তাকে ডেকে দিতে বলে। 

আরও পড়ুন: ইবি ছাত্রের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ইডেন ছাত্রী

তিনি আরও বলেন, ক্লাস শেষে সহপাঠীরা ডাকতে গেলে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে। এ সময় শিক্ষার্থীরা চিৎকার করলে তিনিসহ অন্য শিক্ষকেরা সেখানে ছুটে যান। পরে বিষয়টি জানালে দুপুরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নুরুল আমিন বলেন, আতিক মেধাবী ছাত্র ছিল। তার আচরণও ছিল অমায়িক। সে কেন এমন কাজ করল বুঝতে পারছি না।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাব্বির হোসেন বলেন, খবর পেয়ে তিনি মাদ্রাসার দ্বিতল ভবনের একটি কক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার করেছেন। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬