কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

০৬ মার্চ ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© ফাইল ছবি

মেয়াদ শেষ হওয়ার সাড়ে ৪ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।”

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, কমিটি বিলুপ্তের বিষয়টি সত্য। আমরা বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জানা যায়, ২০১৭ সালের ২৭ মে কুবি শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে একই বছরের ২৩ নভেম্বর ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সোহাগ-জাকির কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব একাধিকবার পরিবর্তন হলেও সাড়ে ৪ বছরেও পরিবর্তন হয়নি ছাত্রলীগের কুবি ইউনিটের নেতৃত্ব।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬