সরকার হঠাতে ঢাবিতে গিয়ে ছাত্রদলের আন্দোলন করতে হবে: এ্যানি

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি ফটো

বর্তমানে ছাত্রদলের আন্দোলন করার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আর হবে না; সরকারকে উৎখাত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রদলের আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে  আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল উত্তরাঞ্চলের সাবেক ও বর্তমান নেতারা।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ছাত্রদল আন্দোলন সংগ্রামের অতন্দ্র প্রহরী। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তাই এই প্রজন্মকেও আন্দোলন করতে হবে। আর এই প্রজন্ম যদি জেগে উঠে তাহলে মধুর ক্যান্টিনে গিয়ে সেই পদযাত্রা, সেই পতাকা মিছিল আমাদের করতে হবে। দেশকে উদ্ধারের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে। অতীতে আমরা যে আন্দোলন করেছি সেই একই মনোবল এবং সাহস নিয়ে আমরা বর্তমান ছাত্রদলের পাশে আছি এবং থাকব।

বিএনপির নেতাকর্মীদের উপর যত ধরণের খারাপ আচরণ করা দরকার, সরকার তা জেলখানায় বিএনপির উপর করেছে জানিয়ে এ্যানি বলেন, এই সরকারকে হটাতে চলমান আন্দোলনে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে নতুন আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। আন্দোলনে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুল।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬