গণ অবস্থানের নামে গণ হয়রানি দমন করবে ছাত্রলীগ

১১ জানুয়ারি ২০২৩, ০২:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
গণ অবস্থানের নামে গণ হয়রানি দমন করবে ছাত্রলীগ

গণ অবস্থানের নামে গণ হয়রানি দমন করবে ছাত্রলীগ © টিডিসি ফটো

গণ অবস্থানের নামে গণ হয়রানি করলে তা কঠোর হস্তে দমন করবে ছাত্রলীগ বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বুধবার (১১ জানুয়ারি) বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে প্রত্যাখ্যান করে গণঅবস্থান কর্মসূচির বিপরীতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘ছাত্রজনতার গণমিছিল’-এ অবস্থান কর্মসূচিতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বর্তমানে ছাত্রলীগের কারণেই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে। আজকে যদি গণঅবস্থানের নামে কোনো সন্ত্রাসী সংগঠন গণ-হয়রানি করে, মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করে, তাহলে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবে ছাত্রলীগ।

ছাত্রলীগ বলছে, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পালন করা হবে। এ দিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অন্তত এক হাজার ছাত্রলীগের নেতাকর্মী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয় তাদের কর্মসূচি সফল করতে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করার কথা বিএনপি'র। বিএনপির সেই গণ অবস্থানকে প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগ।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence