ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

২০ ডিসেম্বর ২০২২, ১০:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বামে সাদ্দাম হোসাইন এবং ডানে শেখ ইনান

বামে সাদ্দাম হোসাইন এবং ডানে শেখ ইনান © ফাইল ফটাে

আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬