প্রধানমন্ত্রীর কাছে সদরঘাট থেকে অভিযোগ

জোর করে ১৮ লাখ টাকার স্ট্যাম্পে সই, না দিলে ২ কোটি টাকার লঞ্চ কেড়ে নেবেন ছাত্রদল-বিএনপি নেতারা

০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ PM
অভিযোগ উঠা জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার ও ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া

অভিযোগ উঠা জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার ও ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া © টিডিসি সম্পাদিত

তুলে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং ৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর এই অভিযোগপত্রটি দাখিল করেন ভুক্তভোগী লঞ্চ মালিক ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন।

অভিযোগে ভুক্তভোগী শ্যামবাজার, বাংলাবাজার ও লালকুঠি লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ীকে ধরে এনে চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন এবং গোপনীয়তার সাথে তদন্তপূর্বক এর দলীয় ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

অভিযোগপত্রে ভুক্তভোগী আলাউদ্দিন ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে লালকুঠি ঘাট থেকে রুবেল মিয়া ও তার ২০-২৫ জনের একটি দল তাকে জোর করে ধরে নিয়ে যায়। শ্যামবাজারের একটি অফিসে নিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে বসানো হয়। এর আগে ব্যবসায়িক লেনদেনের সুবাদে তিনি (ভুক্তভোগী) যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, সেই বিষয়ে মীমাংসার কথা বললেও তারা কথা শোনেনি। উল্টো সুমন সরদার ও রুবেল মিয়াসহ অন্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এই মারধরের কারণে তার বাম কান ও বাম চোখে মারাত্মক আঘাত লাগে। এ সময় তার জাহাজের (লঞ্চ) সুপারভাইজারকে ধরে এনে তার কাছ থেকেও জোর করে ৫৪ হাজার টাকা কেড়ে নেয় রুবেল বাহিনী।

অভিযোগে ভুক্তভোগী আরও জানান, টাকা দিতে না পারায় তাকে টর্চার সেলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এরপর তিনি আরও ১ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে দেন। এছাড়া একটি পুরনো চেক এবং আরও দুটি তারিখবিহীন চেক জোরপূর্বক লিখিয়ে নেওয়া হয়। এই চেকগুলো একত্রিত করে মোট ১৮ লাখ টাকার একটি স্ট্যাম্পে জোর করে তার সই নেওয়া হয় এবং বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তার ২ কোটি টাকার জাহাজ (লঞ্চ) কেড়ে নেওয়া হবে।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাবাজার থেকে যাওয়ার পথে রুবেল ও সুমন সরদারসহ ১০-১৫ জন তাকে আবার পথ আটকায়। সুমন সরদার তাকে থাপ্পড় মেরে মোটরসাইকেলে করে অফিসে পাঠিয়ে দেন। সেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পকেটে থাকা ১ লাখ টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী লঞ্চ মালিক।

নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গত ৫ অক্টোবর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩১৮) দায়ের করেন। এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কোতোয়ালী থানার এডিসির সাথে দেখা করে বিষয়টি বিস্তারিত অবহিত করেন। তার পরদিনই (২৪ সেপ্টেম্বর) তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে মিরপুর ডক্টরস হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি চরম আতঙ্ক ও শারীরিক অসুস্থতা নিয়ে ঘরে অবস্থান করছেন।

আইনবহির্ভূতভাবে এভাবে জোরজুলুম করে টাকা আদায়ের প্রতিকার চেয়ে এবং নিরাপদে ব্যবসা ও চলাফেরা করার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আলাউদ্দিন।

লিখিত অভিযোগের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিজিএফআই মহাপরিচালক, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ এর মহাপরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দপ্তরেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী লঞ্চ মালিক মো. আলাউদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুমন সরদার বা রুবেল মিয়ার কোনো এখতিয়ার নাই যে তারা পাবলিকের বিষয়ে হস্তক্ষেপ করবে। মারধর করে টাকা-পয়সা ইনকাম করবে কিংবা কোনো বিষয়ের অজুহাত দেখিয়ে অতিরিক্ত জরিমানা আদায় করে ভাগাভাগি করে খাবে। যদি তারাই নিজেরাই এভাবে টাকা আদায় করা শুরু করে, তাহলে এই দেশে আইনশৃঙ্খলা বাহিনীর আর কোনো দরকার নাই।

এই ঘটনায় প্রশাসনের যোগসাজশ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার সাথে যে ঘটনা হয়েছে, দুই থানার ওসি, তাদেরকে অবগত করেই আমাকে ঘাট থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সুমন সরদারের সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। বিষয়টা যদি পুরোপুরি জানতে পারি, যদি প্রমাণিত হয়, তাহলে এ বিষেয়ে ব্যবস্থা নেওয়া যাবে।’

জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
পেছাতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৯ নভেম্বর ২০২৬
সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950