ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, সময় ৩০ মিনিট

১৬ ডিসেম্বর ২০২২, ১০:২৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা © সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজের ছাত্রলীগের কমিটিতে আসার জন্য পদপ্রত্যাশীদের এবার লিখিত পরীক্ষা দিতে হয়েছে। নেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ মাঠে শুরু হয় এ কর্মীসভা।

কর্মীসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা। ৩০ মিনিটে ৫০ নম্বরের এ পরীক্ষায় নেন অংশ গ্রহণ করেন প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো।

আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে ছাত্রলীগ: সাদ্দাম

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬