শতাধিক নেতা-কর্মী নিয়ে কেন্দ্রীয় সম্মেলনে পবিপ্রবি ছাত্রলীগ

০৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
শতাধিক নেতা-কর্মী নিয়ে কেন্দ্রীয় সম্মেলনে পবিপ্রবি ছাত্রলীগ

শতাধিক নেতা-কর্মী নিয়ে কেন্দ্রীয় সম্মেলনে পবিপ্রবি ছাত্রলীগ © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে অংশগ্রহণ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের এ সম্মেলন সফল করতে তারা ছুটে এসেছেন বলে জানিয়েছেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের নেতৃত্বে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগদান করে পবিপ্রবি ছাত্রলীগ।

এর আগে মঙ্গলবার ভোর ৪টায় বিশ্ববিদ্যালয় থেকে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। এসময় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক।

আরও পড়ুন: দীর্ঘদিন পর একই ফ্রেমে শোভন-রাব্বানী

বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, ৩০তম এ সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই বরাবরের মতোই সৎ ও যোগ্য নেতৃত্বের হাতেই ছাত্রলীগের দায়িত্ব অর্পিত হবে। নেত্রীর মনোনীত নেতৃত্বকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় নির্বাচনে হাতে হাত রেখে মাঠে থাকবে পবিপ্রবি শাখা ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ছাত্রলীগের এ সম্মেলন সফল করতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে পবিপ্রবি ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তার নির্দেশ অনুযায়ী যেকোন পরিস্থিতিতে সবসময় জনসাধারণের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬