দীর্ঘদিন পর একই ফ্রেমে শোভন-রাব্বানী

০৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী © সংগৃহীত

নানা বিতর্কের কারণে পদ হারানো ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে এক ফ্রেমে দেখা গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনে এই দুই নেতাকে এক সাথে দেখা যায়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন শুরু হয়।  সকাল ১১টায় গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে গোলাম রাব্বানী লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন; পদ প্রত্যাশী স্নেহের অনুজদের জন্য অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা’।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। তবে মাত্র এক বছরের মাথায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে তাদের নেতৃত্ব থেকে অপসারণ করা হয়। 

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬