ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না

১৫ নভেম্বর ২০২২, ০৫:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন ২৯ নভেম্বর। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করতে নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আজ দুপুরে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দেখা করতে গেলে তিনি এই নিদের্শনা দেন। একই সঙ্গে নতুন তারিখ নেওয়ার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামার্শ করার নিদের্শনা দেন তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা, কয়েকটি জেলার সভাপতি-সম্পাদক ও সাবেক কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। কিন্তু জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শোভন-রাব্বানীকে পদ থেকে অব্যাহতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬