সভাপতি আনন্দ, সম্পাদক রাফিস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

১৪ নভেম্বর ২০২২, ০৪:৩২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল © টিডিসি ফটো

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার (১৩ নভেম্বর) শাখা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কমিটিতে সভাপতি করা হয়েছে জাহিদুল ইসলাম আনন্দকে আর সাধারণ সম্পাদক হয়েছে আর. আহসান রাফিসকে।

আগামী এক বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে পুর্ণাঙ্গ কমিটির খসড়া করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে।

সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আরও যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি তামিম ফাইয়াদ রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সৌরভ শেখ, যুগ্ম সম্পাদক আহাব নাজমুল সাবিত ও মো. নাসিমুর রহমান রাতুল এবং সাংগঠনিক সম্পাদক মেহের হোসেন ইসমাস।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬