আ’লীগ নেতাদের নিয়ে কটুক্তি, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার

০৬ নভেম্বর ২০২২, ০৮:৫৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি

দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি © সংগৃহীত

জামালপুর জেলা আওয়ামী লীগ ও সিনিয়র নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি। উপজেলা ছাত্রলীগের সাংগঠিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, শুক্রবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রাকিবুল হাসান রুবেল এবং মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরো পড়ুন: বয়সসীমা নিয়ে দ্বিধায় ছাত্রলীগের পদপ্রত্যাশীরা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলায় ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হলো। রুবেল-রানার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বলেন, শুক্রবার উপজেলা আওয়ামী লীগের মিছিলে জেলা আওয়ামী লীগ ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬