দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়লেন আরমিন 

০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৫ AM
দুধ দিয়ে গোসল করছেন ছাত্রলীগ নেতা

দুধ দিয়ে গোসল করছেন ছাত্রলীগ নেতা © সংগৃহীত

কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

জানা গেছে, বুধবার দীর্ঘ ১২ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে।

এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

আরও পড়ুন: নবীকে কটূক্তি করায় সন্তানকে ত্যাজ্য করলেন বাবা

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে,  বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বলেন, ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।’

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬