দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্তদের পাশে ‘এক টাকায় আনন্দ’ পরিবার

১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ PM

© টিডিসি ফটো

বান্দরবান জেলার সর্ব দক্ষিণের উপজেলা নাইক্ষ্যংছড়ির দূর্গম এলাকার শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ’ পরিবারের সদস্যরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ৪নং দোছড়ি ইউনিয়নে ১০০ অসহায় গরীব ও উপজাতিদের মধ্যে এসব উষ্ণতার কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সদস্যরা জানিয়েছে, দূর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে কোনো সহায়তা পৌছায় না ‘এক টাকায় আনন্দ’ পরিবার সেখানে শীতের উপহার পাঠিয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪নং দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ।

তাছাড়া সংগঠনের পক্ষ থেকে সংগঠনটির উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাবের হোসাইন সাকিব, সহ-প্রতিষ্ঠাতা মিনার মাহমুদ, কার্য-নির্বাহী সদস্য মিশকাতুল ইসলাম কায়েস ও সিনিয়র সদস্য সাইফুল ইসলাম সাকিব এসময় উপস্থিত ছিলেন।

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬