আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মায়ের সঙ্গে আন্দোলনে ৭ বছরের শিশু নিহা

০৯ মে ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
৭ বছরের শিশু নিহা

৭ বছরের শিশু নিহা © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে অংশগ্রহণ করেছে সাত বছরের শিশু মারিয়া বিন হারুন নিহা। মায়ের সঙ্গে রাজধানীর মালিবাগ থেকে আন্দোলনে যোগ দিয়েছেন তিনি।

নিহার বাবা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মা গৃহিণী। নিহা বর্তমানে মালিবাগের একটি স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ান-এ পড়ালেখা করছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আনন্দ মিছিলে যোগ দিয়ে দুটি রাবার বুলেট লেগেছিল নিহার শরীরে বলে জানান তার মা।

নিহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখানে এসেছি। জুলাই আন্দোলনে আমার ভাই-বোনদের তারা হত্যা করেছে। এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার।’

সাত বছরের এই শিশু আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে আসতে চায়, তবে দেশে আসার আগে তার ভাবা উচিত আজরাইল তাকে কখন যেন নিয়ে যায়। গত ১৬ বছর যে কাজগুলো করেছে সেগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

আন্দোলনের ৩৪ দিন পর ‘শর্ত দিয়ে’ ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শি…
  • ২৫ অক্টোবর ২০২৬
ডিজিটাল ডিটক্স: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজের কাছে ফিরে আ…
  • ২৫ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কা, সিএনজি উল্টে ছাত্রদল নেতার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬
বইয়ের প্রচ্ছদ পেরিয়ে জীবনের খোঁজে, কেমন কাটল বেরোবি শিক্ষার…
  • ২৫ অক্টোবর ২০২৬
ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবে…
  • ২৫ অক্টোবর ২০২৬