গোপন থাকছে না হোয়াটস‌্অ্যাপ চ্যাট!

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৩ PM

সম্প্রতি হোয়াটস‌্অ্যাপ আর গুগল গাঁটছড়া বেঁধেছে। এতদিন হোয়াটস‌্অ্যাপের সমস্ত তথ্যে এন্ড টু এন্ড এন্ডক্রিপশন থাকত। কিন্তু এখন থেকে গুগল ড্রাইভে সমস্ত ডেটা জমা হবে। চলতি বছরের ১২ নভেম্বর থেকেই এটা চালু হচ্ছে। কিন্তু মুশকিলটা হল এন্ড টু এন্ড এন্ডক্রিপশনের মতো সুরক্ষা গুগল ড্রাইভ দেবে না।

এন্ড টু এন্ড এন্ডক্রিপশনে দাতা এবং গ্রাহক ছাড়া আর কেউই সেই তথ্য দেখতে পেতেন না। কিন্তু যখনই গুগল ড্রাইভে জমা হবে, এন্ড টু এন্ড এন্ডক্রিপশনের সুরক্ষা কিন্তু তখন আর থাকবে না।

যদিও গুগলের তরফে জানানো হয়েছে, গুগল ড্রাইভ সার্ভার সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু গুগলের শর্তে খুব পরিষ্কার ভাবে এও জানানো রয়েছে, গুগলের অটোমেটেড সিস্টেম যে কোনও তথ্য স্ক্যান করতে পারে প্রয়োজনে। যদি তাই হয়, তা হলে বুঝতেই পারছেন আপনার হোয়াটস‌্অ্যাপ ডেটা আর আগের মতো সুরক্ষিত রইল না। কারণ হ্যাকারও তাদের প্রযুক্তি কাজে লাগিয়ে গুগল ড্রাইভ থেকে চ্যাটের তথ্য হাতিয়ে নিতেই পারেন।

মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৭ দালালের বিভিন্ন মেয়াদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬