সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, একাদশে যারা

১৯ জুন ২০২৬, ০১:০৯ PM
বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ © সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায়। প্রথম ম্যাচে পরাজয়ের পর সিরিজে সমতা ফেরাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টি সংস্করণে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ফলে আজ হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসবে বাংলাদেশ।

ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে অধিনায়ক লিটন কুমার দাসের চোট। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। বোলিং বিভাগে নাহিদ রানা ও তাসকিন আহমেদের ওপর বাড়তি দায়িত্ব পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া অস্ট্রেলিয়া রয়েছে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে। ম্যাচের আগে অস্ট্রেলিয়া ঐচ্ছিক অনুশীলন করলেও বাংলাদেশ কোনো অনুশীলন ছাড়াই সরাসরি ম্যাচে নামার সিদ্ধান্ত নিয়েছে।

এখন দেখার বিষয়, লিটনকে ছাড়া সাগরিকায় সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষায় বাংলাদেশ কতটা সফল হতে পারে।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9