পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার ঢাকায় আসছেন আজ

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
শোয়েব আখতার

শোয়েব আখতার © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

এর ধারাবাহিকতায় শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আজ শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে আসছেন। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের সময় তিনি ঢাকায় থাকবেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হয়নি।

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে খেলার জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।

বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার দলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের সবার খেলার বিষয়টি নিশ্চিত নয়।

এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬
জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬