ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা

১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৫ AM
ভারতে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস

ভারতে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত। 

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। 

লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ম্যাচ ড্র হয়েছে। অন্য ম্যাচটিতে নিশ্চিত ড্র থেকে শেষ বাঁশির আগে হেরে বসে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ বাঁশির আগের গোলে হতাশার সমতায় শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ তাই বাধভাঙা। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬