ওয়ানডের বদলে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

২৩ মার্চ ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবার শুরু থেকেই চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই আসন্ন সিরিজে যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ থাকছে। 

এ ছাড়া আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স। এরপর জুলাইয়ে ঢাকায় আসবে দ্য গ্রিন ম্যানরা, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর এই দুটি সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে গড়ানোর কথা ছিল। তবে গুঞ্জন উঠেছে, সিরিজ দুটির সবকটি ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আসন্ন বৈশ্বিক এই মহারণকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬