নিষিদ্ধ নাসির হোসেনের অপেক্ষায় আবাহনী

২১ মার্চ ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
নাসির হোসেন

নাসির হোসেন © ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।

ছয় ম্যাচ শেষে সমান ৫টি জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন আবাহনী। দুইয়ে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় রয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০টি শতকের অনন্য মাইলফলকের সামনে। শান্ত সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রানখরা কাটিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন।

আবাহনীর সাফল্য নিয়ে দলের কোচ ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, তাঁরা অপেক্ষায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা নাসির হোসেনের, ‘শান্তর ফর্মে ফেরা দলের জন্য ইতিবাচক। সুপার লিগের আগে আমরা নাসির হোসেনকে দলে পেতে চাই। যদিও তিনি আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন; তবে শুনেছি, এপ্রিলের শুরুতেই সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। নাসিরের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলের ভারসাম্য আরও বাড়াবে, বিশেষ করে জাতীয় দলের সিরিজে যখন কয়েকজন ক্রিকেটার ছাড়তে হবে।’

চোটে পড়ায় সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। ছয় ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করে তিনি লিগের শীর্ষ রান সংগ্রাহক। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, লিগে ৫০ ছক্কা ও ১০০ চারের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। বোলিং বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সঙ্গে আরাফাত সানির মতো সাবেক জাতীয় দলের অভিজ্ঞ বোলাররা ধারাবাহিক ভালো করছেন। তবে গুলশান স্পোর্টিং ক্লাবের পেসার এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।

ট্যাগ: ক্রিকেট
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬