অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল

১৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ PM
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম © সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ৮১ ঘণ্টা পর এর জবাব দিলেন বিসিবির এই পরিচালক। ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দিয়েছেন তিনি। জানা গেছে, চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, এখন সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে আলাপের পর পরবর্তী পদক্ষেপ জানা যাবে।

এর আগে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য ও ক্রিকেটারদের পারিশ্রমিক-সাফল্য নিয়ে বক্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল। তার মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটাররা, ফলে ১৫ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শর্তসাপেক্ষে খেলায় ফেরেন ক্রিকেটাররা। তবে নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়।

ট্যাগ: বিসিবি
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬