কার চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

১৪ জুলাই ২০২১, ১২:৫৫ PM
আব্দুল বাছেদ সরকার

আব্দুল বাছেদ সরকার © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় প্রাইভেটকারের চাপায় আব্দুল বাছেদ সরকার (৩৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে সলঙ্গা থানাধীন পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ সরকার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনী সরকারের ছেলে। সিরাজগঞ্জ সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাছেদ ৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আব্দুল বাছেদ সকালে হাটিকুমরুল গোলচত্বর থেকে মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিলেন। পথে পাটধারী এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬