গুচ্ছের ‘বি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ, দেখবেন যেভাবে

০১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের সিট প্যান প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের নিজ নিজ আসন দেখতে পারবেন। 

দেখবেন যেভাবে:
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd তে গিয়ে আবেদনকারী আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। এখানে আবেদনকারীরা সেখানে লগ-ইন করে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ আসন বিন্যাস, পরীক্ষা কেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন। 

উল্লেখ্য, গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল)। এদিন বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় ৯০ হাজার ৪০৪ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এছাড়া শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবেন। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬