মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ

০৪ এপ্রিল ২০২১, ১০:৪৩ PM

© ফাইল ফটো

সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন লকডাউনের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। রোববার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

আদেশ বাস্তবায়নে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, আগামীকাল ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্য ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরমধ্যে সরকারি কঠোর বিধি নিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়ে গেল।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close