৩১ আগস্টের মধ্যে উপবৃত্তি দিতে শিক্ষার্থী নির্বাচন

১৬ আগস্ট ২০২০, ০৯:৪৬ AM

© ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি দিতে শিক্ষার্থী নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। ২০২০ খ্রিষ্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩১ আগস্টের মধ্যে তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এছাড়া এতে গভর্নমেন্ট টু পারসন ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠাতে শিক্ষার্থী নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

জানা গেছে, এসইডিপি প্রকল্পের আওতায় সমন্বিত উপবৃত্তি স্কিমে ২০১৯-২০ অর্থবছর থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে। তবে, এ স্কিমের অপারেশন ম্যানুয়াল উল্লেখিত পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করার সময় সাপেক্ষ। করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখে চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ নীতিমালা অনুযায়ী উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে।

তাই, শিক্ষার্থী নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর নির্বাচনের বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হয়েছে।

‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
মাদ্রাসার সনদে ঢাবি, নটর ডেমে জাবি—একই সঙ্গে দুই বিশ্ববিদ্য…
  • ০৫ এপ্রিল ২০২৬
৭৪৩ জনের আবেদনে অসংগতি, সংশোধনে সময় বেধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ০৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে পুকুরে লুকানো ২০০ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে…
  • ০৫ এপ্রিল ২০২৬
খুমেবির তিন প্রফের রুটিন প্রকাশ
  • ০৫ এপ্রিল ২০২৬