এসএসসিতে ফেল শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছাত্রীর মৃত্যু

০৬ মে ২০১৯, ০৭:৫৮ PM

© ফাইল ফটো

নরসিংদীর জেলা পলাশ উপজেলায় এসএসসি ফল প্রত্যাশী রাত্রি দত্ত নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। অকৃতকার্য হওয়ায় খবর শুনে তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ ঘরের ভিতর পরীক্ষায় ফেলের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করে।

রাত্রি দত্ত বালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের পঙ্কজ দত্তের মেয়ে।

রাত্রির মা জানান, রাত্রি এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গণিতে অকৃতকার্য হয়। সে মানবিক শাখার ছাত্রী এবং স্কুলে তার রোল পাঁচ ছিল।

খবরের সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর সইতে না পারায় সে মারা যায়। তবে বিষয়টি আরও নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬