শিশু সাংবাদিক শিহাবের জিপিএ-৫ লাভ

© সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়ামুর রশিদ শিহাব জিপিএ-৫ পেয়েছে।

সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে ২০১৯ সালের পরীক্ষায় অংশ গ্রহণ করে।

দৈনিক নয়া-দিগন্তের উপজেলা সংবাদদাতা ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর-রশিদ ও রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এর ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে বড়। তার এই সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষক বৃন্দের প্রতি সে চির কৃতজ্ঞ।

উল্লেখ্য, শিহাব ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাধারণ কোটায় বৃত্তি, ২০১৬সালের জেএসসিতে জিপিএ-৫ ও ২০১৭ সালে নবম শ্রেণি শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। সে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। শিহাব সবার দোয়া প্রার্থী।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬