© সংগৃহীত
গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড গড়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
এ বছর প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন। গত বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী ।
২০১৪ সালে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৪ হাজার ৭৬২টি। ওই বছরের তুলনায় ২০১৫ সালে জিপিএ-৫ কমে যায় ১ হাজার ৫৯১টি। কমার ধারাবাহিকতা বজায় রেখে ২০১৬ সালে ৫৮টি জিপিএ-৫ কমে এর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ১১৩টি। আর ২০১৭ সালে এসে আগের বছরের থেকে ৮২৫টি কমে গিয়ে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৮৮টি।
তবে ২০১৭ সালের চেয়ে ১ হাজার ১৭৪টি জিপিএ-৫ বেড়ে ২০১৮ সালে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাড়ায় ৩ হাজার ৪৬২ টি। আর এবার গতবারের থেকেও ৭২৭টি জিপিএ-৫ বেশি পেয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ ভাগ।