কুমিল্লা বোর্ডে পাসের হারে এগিয়ে ছেলেরা

০৬ মে ২০১৯, ০১:৩৪ PM

© সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা । ছেলেদের পাসের হার ৮৮.৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। ৩ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন।

এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ -৫ দুটোই বেড়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা যায়,এ বছর ১৩২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। গত বছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪টি। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৮৯৯ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬.৬৫ শতাংশ। ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন।

 

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬