এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন বোর্ড চেয়ারম্যান

০৫ মার্চ ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। আগামী ১২ মার্চ এসএসসির তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ১২ মে’র মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। 

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী মে মাসের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় দিচ্ছেন। ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী দাখিল ও ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে।

ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে নিজেকে শেষ করলেন মা
  • ২৬ মার্চ ২০২৬
‌‘আমার চাঁদের মতোন ছেলেটা নাই হয়ে গেছে, মা-ভাইকেও হারিয়ে ফে…
  • ২৬ মার্চ ২০২৬
ব্রাজিল-ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য এমবাপ্পের
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে …
  • ২৬ মার্চ ২০২৬
লোগো পরিবর্তন করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ২৬ মার্চ ২০২৬
বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence