বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল দুই বোন

০২ মে ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
দুই বোন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা

দুই বোন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা © সংগৃহীত

পরীক্ষা শুরু হওয়ার সাড়ে ৫ ঘণ্টা আগে মৃত্যু হয় মায়ের। এরপর মায়ের লাশ বাড়িতে রেখেই এসএসসির দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছে দুই বোন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে। মঙ্গলবার উপজেলার এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ওই দুই বোন।

পরীক্ষায় অংশ নেয়া দুই বোন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা উপজেলার সাবরাং ইউনিয়নের খোয়াইছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে। দুজনেই সাবরাং উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাদিয়া ও শারমিনের মা আনোয়ারা বেগমের (৪৯) মৃত্যু হয়। ওইদিন সকাল ১০ টায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল দুই বোনের। পরে স্কুলের শিক্ষকরা এবং আত্মীয়-স্বজনরা তাদের বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায়।

আরো পড়ুন: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি

এদিকে মায়ের মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে আসা দুই বোনকে দেখতে এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে আসা যে কোনো সন্তানের জন্যই অনেক কঠিন কাজ। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। তাই তাদের সান্ত্বনা দিয়ে কিছুটা মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। 

সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা জানান, সকালে সাদিয়া ও সাদেকার মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যাই। এরপর তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, দুই বোন পৃথক দুই হলে পরীক্ষা দিয়েছেন। ইউএনও স্যারের নির্দেশনায় পরীক্ষার শেষ পর্যন্ত তাদের দেখাশোনা করেছি।

ট্যাগ: এসএসসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬