পাঠ্যপুস্তক নিয়ে গুজব

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি

০২ মে ২০২৩, ০২:৪০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঢাবি লোগো ও অধ্যাপক  ড. এ এস এম আমানুল্লাহ

ঢাবি লোগো ও অধ্যাপক  ড. এ এস এম আমানুল্লাহ © ফাইল ছবি

পাঠ্যপুস্তক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. এ এস এম আমানুল্লাহর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য এনসিটিবে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়েরে কোনো জটিলতা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে সংস্থাটির একজন বিশেষজ্ঞ। সবকিছু ঠিক থাকলে চলতি মে মাসে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের হবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে পাঠ্যপুস্তক নিয়ে গুজব ছড়ানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ও আচরণ করবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে।

এর আগে গত রবিবার (৩০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের একটি প্রতিবেদন উত্থাপন করা হয়ে। প্রতিবেদন দেখে সিন্ডিকেট সদস্যরা বিষয়টিকে সরকারের শিক্ষানীতি ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপপ্রয়াস বলে জানান। পরবর্তীতে উপরে উল্লেখিত শর্তে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে ক্ষমা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence