দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ অক্টোবর ২০২৬।
গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। স্কলারশিপটির আওতায় টিউশন খরচ, আবাসন খরচ, গবেষণা ভাতা, স্বাস্থ্যবিমা, বিমান খরচ, খাবার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তরের জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ২ বছর ও পিএইচডির জন্য ৪ বছর সময় পাবেন।
সুযোগ-সুবিধা
*প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৬ লক্ষ ৭ হাজার ওন দেওয়া হবে;
*স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন ও পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লক্ষ ৯৫ হাজার ওন;
*আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর ওপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার ওন দেয়া হবে;
*রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ১ কোটি ১০৩ লক্ষ ওন দেয়া হবে;
*আর পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ৭৪৮ লক্ষ ওন;
*খাবার ভাতা বাবদ ১ লক্ষ ওন;
*৬০ শতাংশ স্বাস্থ্যবিমার খরচ বহন করবে;
*দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও;
আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক ভালো ফলাফলধারী হতে হবে;
*পিএইচডি স্কলারশিপের জন্য অবশ্যই স্নাতকোত্তরে ভালো ফলাফলধারী হতে হবে;
*আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
আবেদনপদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬।