আন্তর্জাতিক সনদসহ লিংকডইনের ফ্রি এআই কোর্স, করবেন যেভাবে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ AM
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের কৌতূহল ও শঙ্কার শেষ নেই। এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে, নাকি জীবনকে আরও সহজ করবে এমন দ্বন্দ্বে যখন অনেকেই দ্বিধাগ্রস্ত, ঠিক তখনই পেশাদারদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন নিয়ে এসেছে এক অনন্য সমাধান। ২০২৫ সালে লিংকডইনের সবচেয়ে জনপ্রিয় কোর্সের তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘হোয়াট ইজ জেনারেটিভ এআই?’ (What is Generative AI?) শীর্ষক একটি ফ্রি কোর্স।

কোর্সটির প্রশিক্ষক তুর্কি-কানাডীয় প্রখ্যাত কনটেন্ট নির্মাতা পেনার সেহান ডেমেরডা। তিনি চলচ্চিত্র নির্মাণে জেনারেটিভ এআই টুল উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ‘কিউব্রিক এআই’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। পেনার মনে করেন, যারা এখনো এআই-কে নিষিদ্ধ অধ্যায়ের মতো দূরে ঠেলে দিচ্ছেন, ভবিষ্যতের পৃথিবীতে তাদের একা হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। নিজে একজন ডিজিটাল আর্টিস্ট হিসেবে একসময় এআই নিয়ে তারও অনেক সংশয় ছিল, কিন্তু সেই ভয় কাটিয়ে তিনি এখন এআইকেই তার শিল্পীসত্তার প্রধান সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করছেন।

কোর্সটি করতে এই লিঙ্কে ক্লিক করুন 

এখন পর্যন্ত ২৪ লাখেরও বেশি মানুষ এই কোর্সটি সম্পন্ন করেছেন। যারা এআই-এর দুনিয়ায় একেবারে নতুন কিংবা এ সংক্রান্ত ভয় কাটাতে বাস্তব অভিজ্ঞতানির্ভর তথ্য খুঁজছেন, তাদের জন্যই এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। কোর্সের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এটি সম্পন্ন করতে কোনো ফি দিতে হবে না এবং সফলভাবে শেষ করলে মিলবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পেশাদার সনদ।

আরও পড়ুন: শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান

মাত্র এক ঘণ্টার এই সংক্ষিপ্ত কোর্সটি ৫টি মূল অধ্যায়ে বিভক্ত। এতে এআই-এর ধরন, মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই-এর কাজের প্রক্রিয়া এবং এর বহুমুখী ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া চ্যাটজিপিটি বা জেমিনির মতো টুলগুলোকে শুধু রোবটের মতো ব্যবহার না করে সৃজনশীল কাজে লাগানোর কৌশল এবং এআই ব্যবহারের নৈতিক নিয়মকানুনগুলোও সহজভাবে তুলে ধরা হয়েছে।

কোর্সের প্রতিটি অধ্যায় শেষে অংশগ্রহণকারীদের জন্য ছোট ছোট কুইজ রয়েছে। সবগুলো ধাপ পেরিয়ে চূড়ান্ত পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর পেলেই মিলবে ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট বোর্ডস অব অ্যাকাউন্ট্যান্সি’ (এনএএসবিএ) স্বীকৃত একটি পেশাদার সার্টিফিকেট। এই সনদটি পেশাদার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য।

এই কোর্সে অংশ নিতে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী হওয়া বা বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। এআই নিয়ে ন্যূনতম কৌতূহল আছে এমন যে কেউ এই কোর্সের জন্য উপযুক্ত। কোর্সটি সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীরা মেশিন লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন। এটি বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে তাদের অনেকটাই এগিয়ে রাখবে।

পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’-ছাত্রীর উদ্দেশ্যে শ…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081