করোনায় প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ AM
ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম মারা গেছেন

ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম মারা গেছেন © লোগো

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম মারা গেছেন। গত ২১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর মারা গেছেন তিনি। উপজেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন পৌরসভার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া ও উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি দত্ত। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

আক্রান্ত শিক্ষকের সংস্পর্শে আসায় রবিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও দপ্তরিসহ ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, আক্রান্ত অন্য তিন শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল। সরকারি নির্দেশনা মেনে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। এর পরও পরিস্থিতি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬