টাইমস্কেল ও ১০ম গ্রেডের দাবিতে সচিবের কাছে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

১৮ জানুয়ারি ২০২১, ১১:৫০ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

টাইমস্কেল জটিলতা নিরসন, ১০ম গ্রেড ও পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। আগামী ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাত করার অনুমতি পেয়েছেন তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এ, বি, এম রওশন কবির স্বাক্ষরিত এক অনুমতিপত্রে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেবেন।

সমিতি সূত্রে জানা গেছে, সভায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও প্রধান শিক্ষকদের টাইমস্কেল, বিভাগীয় পদোন্নতি, ১০ম গ্রেড, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরনসহ বেশকিছু সমস্যার সমাধান নিয়ে সভায় আলোচনা হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলম (মুকুল) আজ সোমবার (১৮ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের বেশকিছু দাবি দীর্ঘদিনেও পূরণ হয়নি। সেজন্য আমরা সচিবের সঙ্গে দেখা করছি। আশা করি, সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘টাইমস্কেল জটিলতা নিরসন, ১০ম গ্রেড ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয় অমিংসিত রয়েছে। ফিক্সেশন জটিলতায় শিক্ষকরা বেতন কম পাচ্ছেন। অনেক প্রধান শিক্ষকদের বেতন সহকারী শিক্ষকদের চেয়েও কম। এসব সমস্যা সমাধানে আমরা সচিবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলাম। তিনি আমাদেরকে আগামী বৃহস্পতিবার সময় দিয়েছেন।’

বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950