দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা!

০৯ ডিসেম্বর ২০২০, ১১:৩২ AM
দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেয়ার অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেয়ার অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে © ফাইল ফটো

প্রাথমিকের একজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দেশি মুরগি, শাক-সবজি, ডিম থেকে শুরু করে নানা ধরনের নিত্যপণ্য ‘উপহার’ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ পেয়েছেন ঢাকার বিভাগীয় উপপরিচালক। এ ঘটনায় সংশ্লিষ্ট ওই শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সতর্ক করে তাকে চিঠি দেওয়া হয়েছে।

গত ৩ ডিসেম্বর প্রাথমিকের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলি রানী সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি শিক্ষকদের কাছ থেকে জোর করে শাক-সবজি, তরি-তরকারি, লাউ, দেশি মুরগী, আম-কাঁঠাল, ডিম, দুধ, মাংস, বাসা থেকে রান্না করা খাবার গিফট (উপহার) নেন বলে অভিযোগে জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, পরিদর্শনে গেলে তিনি সিএনজি ভাড়া ও রিজার্ভ করে নেওয়া, আড়ং ভাউচার গিফট, প্রেসার কুকার, আয়রন মেশিন, রাইস কুকার, টেবিল ফ্যান ইত্যাদি গিফট নেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় তাকে প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে তাকে।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬