প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি বলেন, নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা হারানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেক ভোটার যেন নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভোটার যে দলেরই হোক, তার ভোটাধিকার রক্ষায় সবাইকে সমানভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের রায়েই বিজয়ী হতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা দুই নম্বরির সুযোগ থাকবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কেউ যেন বিশৃঙ্খলার চিন্তাও করতে না পারে। আর চেষ্টা করলেও তা যেন বাস্তবায়ন করতে না পারে—সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ও সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। 

এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9